সংগৃহিত
বাণিজ্য

ভারত থেকে আমদানী হচ্ছে সজনে ডাঁটা

বাণিজ্য ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত ৭ দিনে ২৭ ট্রাকে এসেছে ২৮৫ টন সজনে ডাঁটা। যা থেকে ৫২ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব আদাই হয়েছে ।

জেলার হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন গত রোববার রাতে মোবাইল ফোনে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, দেশীয় সজনে ডাঁটা এখনো বাজারে আসেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে এ পুষ্টি যুক্ত সবজি আমদানী করা হচ্ছে।

গত ৭ দিনে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ২৭ টি ট্রাকে ২৮৫ মেট্রিক টন স্বজনের ডাটা আমদানি করা হয়েছে। আমদাানীকৃত সজনে ডাঁটা গত রোববার দুপুর পর্যন্ত সব সাজানে ডাঁটা হিলি থেকে দেশের বিভিন্ন স্থানে পাইকারিরা নিয়ে গেছে।

তিনি বলেন, এ মৌসুমে পবিত্র রমজান মাসের আগে এবং রমজান মাসের মধ্যে সজনার ডাঁটার প্রচুর চাহিদা থাকায় আমদানী কারকেরা আরও হাজার ডাঁটা আমদানী করতে এলসি খুলেছে। দেশীয় সজনের ডাঁটা বাজারে না আসা পর্যন্ত ভারত থেকে সজনে ডাঁটা আমদানী চলমান রাখা হবে।

তিনি বলেন, আমদানী করা এ সবজি বগুড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাসে এর চাহিদা আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানীকারকেরা। প্রতি টন আমদানীতে ১৫০ মার্কিন ডলার এবং কেজিতে ২০ টাকা হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। বন্দরের পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায় কেজি হিসেবে।

পাকাইকার আব্দুল মমিন বলেন, ‘ভারত থেকে আমদানী করা সজনে ডাঁটার মান ভালো হওয়ায় এর চাহিদা বাড়ছে। তিনি হিলি স্থলবন্দর থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করতে পারছেন । এতে তোর লাভ ভালোই হচ্ছে।

আমদানী কারক মোঃ রাশিদুজ্জামান জানান, তিনি গত ৭ দিনে ৯ টি ট্রাকে ৪২ মেট্রিক টন সজনে ডাঁটা ভারত থেকে আমদানী করেছেন। তার আমদানীকৃত স্বজনের ডাঁটা বাংলাদেশ শুল্ক পরিশোধ করে যে মূল্যে বিক্রি করেছেন তাতে তিনি ভালো লাভ করেছেন। দেশি সজেন ডাঁটা বাজারে না আসা পর্যন্ত ভোক্তাদের নিকট প্রচুর চাহিদা রয়েছে। তাই তিনি আরো ২০ মেট্রিক টন সাজানো ডাঁটা আগামী দু দিনের মধ্যে ভারত থেকে আমদানী করবেন । তিনি আশা করছেন আগামী ৫ মার্চের মধ্যেই তার এলসি খোলা সজনের ডাঁটা গুলো হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ।

হিলি স্থল বন্দর কাস্টম গণসংযোগ বিভাগের পরিচালক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ভারতীয় সজনে ডাঁটার চাহিদা থাকায়, স্থলবন্দর দিয়ে সজনে ডাঁটার ট্রাক প্রবেশের পর কাঁচামাল হওয়ায় দ্রুত খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। এরপর আমদানীকারকেরা বাহির থেকে আসা পাইকারদের নিকট সহজে সজনে ডাঁটা বিক্রি করে দিতে পারছেন। এ কাঁচামাল টি আমদানী করে আমদানী কারকেরা এখন পর্যন্ত কেউ ক্ষতির সম্মুখীন হয়নি। সজনে ডাঁটা আমদানী থেকে এ পর্যন্ত ৫২ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা