ছবি: সংগৃহীত
বাণিজ্য

চাল রপ্তানিতে নতুন শর্ত চাপাল ভারত

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার নন-বাসমতী চাল রপ্তানির ক্ষেত্রে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিডা) কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, “নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন-বাসমতী চাল কেবল এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে।”

ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরের এপ্রিল-অগাস্ট সময়ে দেশটির নন-বাসমতী চাল রপ্তানি থেকে আয় ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে বলে তথ্য দিয়েছে সিএনবিসি টিভি এইট্টিন।

কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির খবরের মধ্যে নতুন শর্ত আরোপ করল ভারত সরকার।

এর প্রভাব বাংলাদেশের চালের বাজারে কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়। এক সময় বাংলাদেশ চাল আমদানির জন্য অনেক বেশি ভারতের ওপর নির্ভরশীল থাকলেও এখন অন্যান্য দেশ থেকেও আমদানি করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ১৩ লাখ টন চাল আমদানি করেছে, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে ৯ দশমিক ৭ লাখ টন চাল আমদানি হয়েছিল।


চলতি অর্থবছরে ভারত থেকে ৮ লাখ টন চাল আমদানি করেছে বাংলাদেশ, যা ভারতের মোট ১৪ দশমিক ১৩ মিলিয়ন টন নন-বাসমতী চাল রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৬ দশমিক ২ লাখ টন, যা সে বছরের রপ্তানির ১০ শতাংশ।

চলতি বছর অতি বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ৭ আগস্ট প্রায় ৯ লাখ টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকা শুরু হয়। ওই ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের বাজারে স্বর্ণা, মিনিকেট ও সোনামাসুরির মত চালের দাম ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় বলে দেশটির সংবাদমাধ্যমে খবর আসে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন:নাসের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

রপ্তানিতে ৪৩ খাতেই সহায়তা

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমে...

নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

প্রধানমন্ত্রী রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিম...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক , নিহত ১০

মেক্সিকোতে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর টহল দলের ওপর হামলায় ১০ হামলাকারী নি...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান

তিনি জোর দিয়ে বলেছেন যে, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়ো...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা