খেলা

৭ ছক্কায় তামিম দেখালেন পেশির জোর

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসেই ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের বোলাররা। চিটাগং কিংসকে মাত্র ১৪৮ রানে বেঁধে ফেলেন মেহেদী হাসান রানা-মোস্তাফিজরা।

বিপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে বুধবারের (২২ জানুয়ারি) ম্যাচে জয়ের বিকল্প ছিলো না ঢাকা ক্যাপিটালসের। দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তানজিদ হাসান তামিম ৫৪ বলে ৯০* রানের ইনিংসে ৮ উইকেটে জিতেছে ঢাকা ক্যাপিটালস।

১৪৯ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতেই উড়ন্ত সূচনা পায় ঢাকা। ছন্দে থাকা লিটন দাস ও তানজিদ হাসান তামিম ইনিংসের ষষ্ঠ ওভারেই পঞ্চাশ রান এনে দেন দলকে। শরীফুল ইসলাম-আরাফাত সানীদের সামলে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৭ রান তোলে ঢাকা।

ইনিংসের নবম ওভারে প্রথম সফলতা এনে দেন আজই বিপিএল অভিষিক্ত পাকিস্তানি অলরাউন্ডার হোসেন তালাত।

২৮ বলে ২৫ রান করা লিটনকে ফেরালেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি তালাত। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে স্বাগতিকরা বেশি সুবিধা করতে পারেনি। লিটন ফিরে গেলেও দশম ওভারেই মাত্র ২৮ বলে ফিফটির দেখা পেয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে মুনিম শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ১৩তম ওভারেই ১০০ রান পার করেন এই ওপেনার।

রানের জন্য ধুঁকতে থাকা মুনিম শাহরিয়ার ১৮ বলে ১২ রান করে ১৫তম ওভারে ফিরে গেলেও ঢাকার জয় নিশ্চিত করেন তামিম। শেষ দিকে সাব্বির রহমান ও তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বল আগেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ঢাকা। ৯০ রানের অপরাজিত ইনিংসে তামিম ৩ টি চার ও ৭টি ছয় মেরেছেন। ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টের তৃতীয় জয়ের দেখা পেলো।

এর আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েও তা করতে ব্যর্থ হয়েছে চিটাগং কিংস। নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে ইনিংসের ১২ ওভারে ১ উইকেট ৮৫ রান তোলা চিটাগং নিশ্চিত ১৭০-১৮০ রানের স্বপ্ন দেখছিলো।

কিন্তু আগের ম্যাচে ১৯১ রান করা চিটাগং আজ মাঝ ওভারে খেই হারিয়েছে ঢাকার স্পিনার নাজমুল হোসেন অপু ও মোসাদ্দেকদের কাছে। ১ উইকেটে ৮৯ রান করা চিটাগং ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ঢাকার হাতে দিয়ে দেয়। শেষ দিকে মেহেদী হাসান রানা ও মোস্তাফিজুর রহমানের দায়িত্বশীল বোলিংয়ে ৬ উইকেটে মাত্র ১৪৮ রানে থামে চিটাগং। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও মোসাদ্দেক।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা