সংগৃহিত
খেলা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের মেয়েরা ঢাকায় অনুশীলনে ব্যস্ত

ক্রীড়া ডেস্ক: সর্বশেষ আসরে ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙ্গেছিল ভারতের মেয়েদের। ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বিজয়ের পতাকা উড়িয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টের দ্বিতীয় আসরও বসছে ঢাকায়। এবার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। ভারত চাইবে বাংলাদেশের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে।

এই টুর্নামেন্টে এবার দল একটি কম। চার দলের টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে ২ ফেব্রুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ ভিত্তিক খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

অতিথি তিন দল ভারত, নেপাল ও ভুটান ঢাকায় চলে এসেছে বুধবার। এসেই অনুশীলনে নেমে পড়েছিলেন ভারতের মেয়েরা। বুধবার ভারত ছাড়াও বাংলাদেশের মেয়েরা অনুশীলন করেছে।

বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে চার দলই অনুশীলন করবে। বিকেল ৩ টায় অনুশীলন করবে ভারত। এর পর সোয়া ৪ টায় শুরু হবে ভুটানের প্রস্তুতি। বাংলাদেশের মেয়েরা অনুশীলনে নামনে সন্ধ্যা পৌনে ৬ টায়। ৭ টায় অনুশীলনে নামবে নেপাল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা