সংগৃহিত
খেলা
বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

এক ম্যাচেই খেললেন ২২ ভারতীয়!

ক্রীড়া ডেস্ক: এক ম্যাচেই খেললেন ২২ ভারতীয়। শুনতে খটকা লাগলেও এমন নজিরবিহীন ঘটনাই ঘটল চলমান যুব বিশ্বকাপে। গতকাল দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইনে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ ছিল আমেরিকার। যাদের একাদশের ১১ জন খেলোয়াড়ই ছিলেন ভারতীয় বংশোদ্ভুত!

অবশ্য আমেরিকার হয়ে ১১ জন ভারতীয় খেললেও তাদের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের খেলার মানের যে ঢের তফাৎ রয়েছে তা বোঝা গেছে বাইশগজের লড়াইয়ে।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে মোটে ১২৫ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। তাতে ২০১ রানের বড় জয় পায় ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে হেরে আসর থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সুপার সিক্সে ভারত।

আমেরিকার হয়ে যে ১১ জন খেলেছেন তারা হচ্ছেন— প্রণব চেট্টিপালায়াম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপ্পা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, মানব নায়ক, অমোগ আরেপল্লি, পার্থ পটেল, আরিন নাদকর্ণি, অতীন্দ্র সুব্রহ্মন্যণ ও আর্য গর্গ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১১ জনের মধ্যে প্রণব ও উৎকর্ষের জন্মও হয়েছে ভারতে। বাকি নয়জন অবশ্য আমেরিকায় জন্মেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা