সংগৃহিত
খেলা

ব্রিজবেন টেস্টে অনিশ্চিত খাজা

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া ১০ উইকেটের দাপুটে জয় পেলেও শেষ দিকে বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। জয়ের জন্য যখন ১ রান প্রয়োজন তখন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বাউন্সারে আহত হন অসি ওপেনার ওসমান খাজা। বল হেলমেট ভেদ করে চোয়ালে আঘাত হানলে সেখান থেকে রক্তও ঝরে।

রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর হাসপাতালে নিয়ে খাজার শরীরে স্ক্যান করা হয়। তবে খাজা এখন ভালো আছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আগামীকাল শনিবার তার শরীরে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং আপডেট জানানো হবে।

আগামী বৃহস্পতিবার ব্রিজবেনে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে খাজা খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। যদি খেলতে না পারেন তাহলে খাজার পরিবর্তে ম্যাথিউ রেনশোকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

অ্যাডিলেডে খাজার সঙ্গে ম্যাচ ওপেন করেছিলেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে চেয়ে নিয়ে ম্যাচ ওপেন করেছেন তিনি। যদিও প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে সাফল্য দেখাতে পারেননি স্মিথ। প্রথম ইনিংসে মাত্র ১২ রানে আউট হয়েছেন তিনি। যে কারণে খাজা-স্মিথ জুটি নিয়ে প্রশ্ন উঠেছে।

যদি খাজা ব্রিজবেন টেস্টে খেলতে না পারেন, তাহলে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে আবার রদবদল হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা