সংগৃহিত
খেলা

বিপিএলের পর্দা উঠছে শুক্রবার

ক্রীড়া ডেস্ক: মাঘ মাস সবে শুরু হয়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু পুরো দেশ। এরই মধ্যে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) দশম আসর।

আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাদিরা সামারাবিক্রমার মতো পরিচিত মুখ।

প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এবার ইমরুল কায়েসের বদলে লিটন দাস। কুমিল্লা বরাবরের মতো তারকাসর্বস্ব দল গড়েছে। আছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলি, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, রশিদ খানের মতো বড় তারকারা।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে এবারও শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কুর্তিস ক্যাম্ফারের মতো তারকা ক্রিকেটার।

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাদুকরী এই অধিনায়কের অধীনে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলিরা।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কখনই ব্যাটিং সহায়ক না। সীমিত ওভারের আদর্শ পিচ বলতে যা বোঝায়, হোম অব ক্রিকেটের উইকেট তেমন নয়।

প্রায় সারাবছর স্লথ গতি, নিচু বাউন্স আর একটু-আধটু টার্ন থাকে এই পিচে। এখানে ব্যাটারদের জন্য হাত খুলে খেলা কঠিন। যে কারণে হাই স্কোরিং গেম কম হয়। বিশেষ করে অক্টোবর-নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত শেরে বাংলার পিচ আরও অন্যরকম থাকে।

সেই সময় বিপিএল হয় বলেই ব্যাটাররা হাত খুলে ফ্রি স্ট্রোক প্লে করতে পারেন না তেমন। তাই প্রতিবার শুরুর দিকে রান ওঠে কম। গতবারও তাই হয়েছিল। আর এবারতো প্রচণ্ড ঠান্ডা। সঙ্গে ঘন কুয়াশা ও কনকনে বাতাস।

এ ধরনের আবহাওয়াকে শেরে বাংলার উইকেটের জন্য বড় বাধা বলে মনে করা হচ্ছে। যদিও বিপিএল শুরুর আগে টুর্নামেন্ট সংশ্লিষ্টরা আশার বাণী শুনিয়েছেন- এবার রান উঠবে। তবে বাস্তবে তা কতটা সত্য হবে, সংশয় থেকেই যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা