সংগৃহিত
খেলা
অস্ট্রেলিয়ান ওপেন

চমক দেখালেন ১৬ বছরের আন্দ্রিভা

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে প্রথম রাউন্ডে চমক দেখিয়েছিলেন ইউক্রেনের অবাছাই খেলোয়াড় দায়ানা ইয়াস্ত্রেমস্কা। এবার দ্বিতীয় রাউন্ডেও চমক দেখালেন রাশিয়ার মিরা আন্দ্রিভা। আসরের ষষ্ঠ বাছাই তিউনিসিয়ার ওনস জাবেউরকে সরাসরি হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌছে গেছেন ১৬ বছর বয়সী এই কিশোরী।

বুধবার (১৬ জানুয়ারি) ভোরে জাবেউরের মুখোমুখি হয়েছিলেন আন্দ্রিভা। তাতে মাত্র ৫৪ মিনিটের ব্যবধানে সবাইকে চমকে দেন আন্দ্রিভা। সরাসরি ৬-০, ৬-২ সেটে এই কিশোরী হারান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম রানার আপ জাবেউরকে। যা একপ্রকার অঘটনও বটে।

বাছাইয়ে ঢের এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উচ্ছ্বাসিত এই আন্দ্রিভা। টেনিসে আসার আগে জাবেউরকে অনুপ্রেরণা মানতেন জানিয়ে এই কিশোরী বলেন, ‘আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। ডব্লিউটিএ ট্যুরের আগে আমি সবসময় জাবেউরের ম্যাচ দেখতাম। তিনি আমার কাছে অনুপ্রেরণার নাম।’

গত বছর ফ্রেঞ্চ ওপেন দিয়ে কোনো মেজর টুর্নামেন্টে নাম লেখান আন্দ্রিভা। তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন ওই আসরে। এরপর গত ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কোকো গফের কাছে হেরে বিদায় নিয়েছিলেন তিনি। আর এ বছরে নিশ্চিত করলেন তৃতীয় রাউন্ড।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা