সংগৃহিত
খেলা

বসুন্ধরায় খেলার কথা ভাবছে বিসিবি

ক্রীড়া ডেস্ক: বেশ অনেকটা দিন ধরেই টানা খেলার মধ্যে আছে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ বাংলা স্টেডিয়াম। পিচের মান নিয়েও আছে সমালোচনা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও কিছুটা চিন্তিত এই ইস্যুতে। জানিয়েছেন, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন।

এমনসব কারণে বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, এমন কথাও শোনা গিয়েছে। এবার হয়ত বিকল্প ভেন্যু পেয়েও গিয়েছে তারা। ভেন্যুর সন্ধানে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও প্রস্তুত বিসিবিকে সাহায্য করতে।

গতকাল রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ইশতিয়াক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।'

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা