খেলা

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক

মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্পেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডকে স্পেন হারিয়েছে ২–০ গোলে। এর ফলে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের দেখা পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সুইজারল্যান্ডের বার্নে গতকাল রাতে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। আক্রমণ ও বল দখলে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল। তবে আক্রমণে সুবিধা করতে না পারলেও রক্ষণে স্পেনের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলে সুইজারল্যান্ড। এর মধ্যে ৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্পেনের মারিওনা কালদেনতেই। পেনাল্টি মিসের পর একের পর এক আক্রমণে গিয়েও প্রথমার্ধে গোল পায়নি স্পেন।

বিরতির পর অবশ্য ভেঙে পড়ে সুইস প্রতিরোধ। ৫ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নিয়ে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে স্পেন। ৬৬ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা।

এই দুই গোলের পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আট থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের। ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়াতে পারত স্পেন। পুতেয়াসের এই মিস অবশ্য দলকে বিপদে ফেলেনি। মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট ম্যাচে পাওয়া প্রথম জয়।

এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ আসরে গ্রুপ পর্বের পর সরাসরি কোয়ার্টার ফাইনালের খেলে জিততে পারেনি স্পেন । ১৯৯৭ সালে গ্রুপ পর্বের পর সরাসরি সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয় এবং সেবারও সেমিফাইনালে উঠে হেরে যায় স্পেন।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স–জার্মানি ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন। ফ্রান্স–জার্মানি শেষ আটের ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এ ছাড়া অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি।

ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার কাসতিল্লো বলেন, ‘সেমিফাইনালে যেতে পেরে আমরা খুবই আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশটা দুর্দান্ত ছিল। আশা করি আমরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা