সংগৃহীত ছবি
জাতীয়

কমলো বোটানিক্যাল গার্ডেনের ফি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা। ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিল ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে।

জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে ডিমের বাজারে  অস্থিরতা 

নরসিংদীর মনোহরদীতে গত এক সপ্তাহ দরে ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা...

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকে...

জেলা প্রশাসন ফের দলীয়করণের পথে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্...

মানবজমিন ব্রেকিং: তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের বর্ণনা

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সেই সাথে বাংলাদেশ জ...

সকল খাল অবৈধ দখলমুক্ত করা হবে: এ্যানী

খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে খালগুলো অবৈধ দখলমুক্ত করা হবে। বিগত সরকা...

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে একজন...

রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্...

মৃত্যু পথযাত্রী বরেণ্য রাজনীতিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন

দুই যুগ আগে এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব...

অধ্যাপক আলমোজাদ্দেদী ঢাবির নয়া প্রো-ভিসি (প্রশাসন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন...

ভোলার নদীতে ইলিশের আকাল।। হতাশা নিয়ে ফিরছে জেলেরা 

দুইমাস দীর্ঘ বিরতি শেষে বুকভরা আশা নিয়ে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরছে ভোলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা