সংগৃহীত
জাতীয়

৩০ লাখ স্মার্ট গ্যাস মিটার লাগবে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ব্যবহারে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। এজন্য ৩০ লাখ স্মার্ট গ্যাস মিটার লাগবে।

তিনি বলেন, জাপান ব্যাংক, বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মিটার লাগাতে পারলে গ্যাসের অপচয় রোধ করা যাবে।

আজ সচিবালয়ে জ্বালানি বিভাগের সাথে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক)-এর কৌশলগত সহযোগিতা বিষয়ে, নন-বাইন্ডিং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, তিতাসের জন্য ৭ লাখ এবং কর্ণফুলির জন্য ৪ লাখ ৩৫ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে, যা গ্যাসের মিতব্যয়ী ব্যবহার নিশ্চিত করবে। বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।

বিনিয়োগে পরিবেশ উন্নত করতেই জাপানি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো। জাপানিজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলএনজি ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি রূপান্তরের অবকাঠামো উন্নয়নে এই সমঝোতা স্মারক কার্যকর অবদান রাখবে।

তিন বছরের জন্য স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোছাঃ লায়লাতুন ফেরদৌস ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যাংকের দিল্লিস্থ প্রধান প্রতিনিধি কোরিহারা তুশিহিকো স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম ও জেবিক-এর মহাপরিচালক সুজুকি রাইউতা বক্তব্য রাখেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা