সংগৃহীত
জাতীয়

আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালে যারা বিভিন্ন পরিবহণ কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ নভেম্বর) পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, হরতাল-অবরোধে বিভিন্ন পরিবহণে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। যারা আগুন দিয়ে দেশে আরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এসময় উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

জাতীয় নির্বাচনের আগে ২৮ অক্টোবর ‘সরকার পতনের’ এক দফা দাবিতে সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনের ওই সমাবেশ উপলক্ষে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে।

নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগরে দফায় দফায় হামলা পালটা হামলা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির সমাবেশে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী হরতাল ও পরে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

২৮ অক্টোবরের পর থেকে এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে অভয় দেওয়া হলেও সহিংসতার ঘটনা ঘটছেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা