জাতীয়

সংসদ অধিবেশন শুরু, ৫ সদস্যের সভাপতিমণ্ডলীকে মনোনয়ন প্রদান

নিজস্ব প্রতিবেদক: আজ (রোববার ৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বসে। শুরুতেই এই অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

এদিকে সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— দীপঙ্কর তালুকদার, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতে এই সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা