ছবি: আমার বাঙলা
প্রবাস

কাতারে মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন

কাতার প্রতিনিধি

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং এর পাশাপাশি প্রবাসীদেরও খাঁটি দেশীয় খাবারের স্বাদ মেটানোর প্রত্যয়ে কাতারের বাংলাদেশী অধ্যূষিত এলাকা ফিরোজ আবদুল আজিজে বি-রিং রোডের হট ব্রেড বেকারি সংলগ্ন বাংলাদেশী প্রতিষ্ঠান মাটির হাড়ি রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো।

৩১ অক্টোম্বর সন্ধ্যায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্তা মোহাম্মদ রায়হান, ওমর ফারুক, মোহাম্মদ শাকিল ও সাফিন আহমদকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন ভবনের আরবি মালিক সুলতান এ. রহমান এম. এ. আল কাওয়ারী।

হাফেজ মাওলানা আবু হুরায়রার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয় এবং কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূরের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

আমিনুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধূরী, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, রেস্টুরেন্টের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ খান ও মোহাম্মদ শাহেদ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুমায়ুন আহমেদ ও মোহাম্মদ রায়হান।

উদ্যোক্তারা আশা করেন কাতার প্রবাসী বাংলাদেশীরা তাদের রেস্টুরেন্টে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব নিয়ে একবার এসে মাটির হাড়িতে রান্না করা খাঁটি দেশীয় খাবারের স্বাদ উপভোগ করবেন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা