সারাদেশ

রাঙ্গাবালীতে সুশীলনের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ

রাঙ্গাবালী, পটুয়াখালী।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি ) ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স: ইমপ্রুভিং লাইভস অব ক্রাইসিস অ্যাফেক্টেড পিপল প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া বাজার সংলগ্ন জনাব তালাশ মাহামুদের বাড়ির উঠানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় মোট ৩৩ জন ক্লাইন্টের মাঝে স্বাস্থ্যসুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য জনাবা রিনা বেগম। এছাড়া সুশীলনের পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্না মৌলিক এবং রাধা রানী সাহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা মানুষের সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা