সংগৃহিত
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪১

নিজস্ব প্রতিবেদক : ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান চালিয়ে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার করেছে।

শনিবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে ১০ স্থানীয় নাগরিকও রয়েছে।

গত একমাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেয়।

আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক ছাড়াও ৫২ জন চীনের, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যান্ডের, তিনজন ইন্দোনেশিয়ার, একজন লাওস, চারজন মিয়ানমারের, পরিচয়পত্র ছাড়া রয়েছেন একজন। এছাড়া স্থানীয় ১০ জন নাগরিক রয়েছেন। সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

দেশেটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈধ ভ্রমণ নথি না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানে ভবনের চাবি, যৌন সরঞ্জাম, বিভিন্ন দেশের পাসপোর্ট, নগদ ১৪ হাজার ১৫৫ রিঙ্গিত, ১২টি মোবাইল ফোন ও সার্কিট ক্যামেরা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে পরবর্তী পদক্ষেপের জন্য মালয়েশিয়ার পেরাকের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গ্রেফতারদের রাখা হয়েছে।

এছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১) (ঘ) ধারায় অপরাধের সন্দেহে স্থানীয় সাতজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেফতার করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা