সংগৃহিত
প্রবাস

কাতারে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : সোমবার কাতারের রাজধানী দোহার প্লাজা ইন হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আয়োজক কমিটির আহবায়ক বোরহান উদ্দিন শরীফ।

সিরাজুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোঃ কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব আবু তাহের চৌধুরী, উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, এনামুজ্জামান ও বদরুল আলম। সিলেটী সঙ্গীত পরিবেশন করেন ফয়েজ আহমদ।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী, এস.এম. ফরিদুল হক, সভাপতি মন্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, ইসমাইল মিয়া, মোঃ জাসিম উদ্দিন দুলাল, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু রায়হান,নুরুল আলম, নূর মোহাম্মদ, সফিকুল ইসলাম প্রধান, আবদুল বাতেন, আবদুল ওদুদ, মহিউদ্দিন চৌধুরী, কমরেড ইসমাইল, মোল্লা মোহাম্মদ রাজ রাজীব, আল আমিন খান, জাকির হোসেন বাবু, প্রকৌশলী মোহাম্মদ সেলিম, হারুনুর রশিদ, বাবুল আহমেদ, মোহাম্মদ নাইম, শরিফুল আলম সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজয়ের মাসে বক্তরা বঙ্গবন্ধু ও বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও উন্নত জাতি গঠনে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রশ্নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁর প্রয়াত বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সংবর্ধনার জবাবে মন্ত্রী ড. মোমেন সিলেট প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের বিভিন্ন দাবির জবাবে তিনি তাঁর চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা