সংগৃহিত
রাজনীতি

নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি

নিজস্ব প্রতিবেদক: দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সংসদের কি জনপ্রতিনিধি আছে?

রোববার (৫ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মৎস্যজীবী দল-ঢাকা মহানগর দক্ষিণ যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুস সালাম বলেন, নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা, গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা। সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়।

সরকারের আত্মীয়-স্বজনরা ব্যাংক লুটপাট করেছে দাবি করে সালাম বলেন, আর সরকার সমালোচনা করে বিএনপির। বিএনপি নাকি গণতন্ত্র চায় না।

গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে, তাই এ কাজ করা হয়েছে।

মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও কে এম সোহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরসহ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা