রাজনীতি
কাদেরের বক্তব্যের উত্তরে মির্জা ফখরুল

‘বাইডেনের সেলফি প্রিন্ট করে গলায় ঝুলিয়ে ঘুরেন’


নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সেলফি প্রসঙ্গে ওবায়দুল কাদেরের বক্তব্যের উত্তরে বলেছেন, সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে পরে ঘুরেন। সেলফির জন্য কিন্তু র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতি উঠে যায়নি।

রোববার (১০ রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বদ্ধ অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতিতে আনতে সংস্কার করেছিলেন সাইফুর রহমান। তিনি ছিলেন আপাদমস্তক সৎ ও মেধাবী একজন মানুষ।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে আভ্যন্তরীণ রাজস্ব আহরণের সবচেয়ে বড় মাধ্যম হলো ভ্যাট। এই ভ্যাট চালু করেছিলেন সাইফুর রহমান। ভ্যাট চালু করার জন্য তখনকার পত্রপত্রিকা ও বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা শুনতে হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতির জন্য যা কিছু ভালো সবকিছুই করতেন সাইফুর রহমান। তিনি কাউকে খুশি করার জন্য কিছু করতেন না। দেশের মঙ্গল হয় এমন সবকিছুই তিনি করতেন।

এখন সরকার অর্থনীতি নিয়ে মিথ্যা তথ্য ও পরিসংখ্যান দেয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি করেছে ক্ষমতাসীনরা।

আইনশৃঙ্খলাবাহিনী ও আমলাতন্ত্রকে ব্যবহার করে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চায় সরকার। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কি করে হবে? নির্বাচনী তফসিল ঘোষনার আগেই বিরোধি নেতাকর্মীদের গ্রেপ্তার করে সাজা দিচ্ছে।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সেলফি প্রসঙ্গে বলেন, সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে পরে ঘুরেন। ক'দিন আগেই যুক্তরাষ্ট্র নিয়ে কত কথা। এখন কি বুঝবো, আপনি সেন্টমার্টিন দিয়ে দিয়েছেন? সেলফির জন্য কিন্তু র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতি উঠে যায়নি।

তিনি আরও বলেন, দেউলিয়া হয়ে গেছে বলেই বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছেন। ভোটটা ঠিকমত না করলে কোনও সেলফিই রক্ষা করতে পারবেনা। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন দেখতে চায়। আমারা সেই অবস্থানের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দেই।

মির্জা ফখরুল আরও বলেন, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে এতো ভয় কেনো? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ১০টা আসনও পাবে না। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা