সংগৃহিত
রাজনীতি

রাজধানীতে এবি পার্টির ‘গণশপথ’

নিজস্ব প্রতিবেদক: ‘গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে অভিনব ‘গণশপথ’ অনুষ্ঠানের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এতে গণতন্ত্র ধ্বংস করে দেশকে ‘এক পরিবারের রাজ্যে’ পরিণত করার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারসহ দেশবাসীকে নতুন শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে এ গণশপথ অনুষ্ঠিত হয়।

নির্বাচন বর্জনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও এবি পার্টির নেতাকর্মী ও সাধারণ জনগণ গণশপথে অংশ নেন।

এএফএম সোলায়মান চৌধুরী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ যৌথভাবে উপস্থিত জনতাকে গণশপথ পাঠ করান।

সমবেত শপথ বাক্যে বলা হয় ‘আমি ও আমরা দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের নীতি রক্ষার জন্য আমাদের চেষ্টা-সংগ্রাম অব্যাহত রাখবো। গণতন্ত্রের ছদ্মাবরণে যারা আমাদের ভোটাধিকার হরণ করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়ে দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে, জনগণের অধিকার পদদলিত করে ফাইভ পার্সেন্ট একদলীয় সরকার কায়েম করে এমপি ও মন্ত্রিসভার প্রতারণামূলক শপথ নিয়েছে, আমরা সমবেত কণ্ঠে তাদের প্রত্যাখ্যান করছি’।

শপথ গ্রহণ শেষে নতুন শপথে বলীয়ান হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় গণশপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। গণশপথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাগপার সহ সভাপতি ও ১২ দলের সমন্বয়ক রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমূল হক ও এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা