রাজনীতি

জেল ও মৃত্যুর পরোয়া না করে রাজপথে নামতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেল ও মৃত্যুর পরোয়া না করে বুকে সাহস নিয়ে রাজপথে নামার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নব্বইয়ে’র গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আলোচনায় অংশ নেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য নেতারা।

ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধীদের ক্ষমতাসীনরা জেলে পাঠাতে নতুন সেল গঠন করেছে। মিথ্যা মামলায় তাকেও শিগগিরই জেলে যেতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

ফখরুল অভিযোগ করে বলেন, হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলেও জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। দেড় মাসের মধ্যে তাকেও জেলে যেতে হবে। যারা সরকারের পক্ষে নয়, তাদের সবাইকে কারাগারে পাঠাতে চায় সরকার। এ জন্য আইন মন্ত্রণালয় আলাদা সেল করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার দাবি করে ফখরুল বলেন, এ সরকার গুণী মানুষকেও সম্মান দিতে চায় না। পুরোপুরি প্রতিহিংসার কারণে নোবেলজয়ী ড. ইউনূসকে মামলা দিয়ে হেনস্তা করে জেলে পাঠাতে চায় সরকার। বিএনপি ড. ইউনূসের ওপর ভর করে নয়, জনগণের সমর্থণে ক্ষমতায় যেতে চায় বলেও জানান ফখরুল।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফখরুল আরও বলেন, গণঅভ্যুত্থানের পর যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে নির্বাচন ছিল দেশের জন্য নতুন ধারণা। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারেরর সূচনা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতো আওয়ামী লীগেরই। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না জেনেই তত্ত্বাবধয়াক বাতিল করেছে।

ক্ষমতাসীন আওয়ামী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেনো সরকারের। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচন ছাড়া পরিবর্তনের উপায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। একদলীয় শাসনব্যবস্থা আওয়ামী লীগের ইতিহাস। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

বিএনপির হাজার হাজার নেতাকর্মী আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন উল্লেখ করে ফখরুল বলেন, এটা প্রতিদিনকার দৃশ্য। আদালতের কি অবস্থা তা দেখে আসার জন্য বুদ্ধিজীবী ও সম্পাদকদের একটু নিম্ন আদালতে যাওয়ার অনুরোধ করেন তিনি।

জনগণই বিএনপির শক্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি ড. ইউনূসের ওপর ভর করে নয়, জনগণের সমর্থণে ক্ষমতায় যেতে চায়। পুরোপুরি প্রতিহিংসার কারণে নোবেলজয়ী ড. ইউনূসকে মামলা দিয়ে হেনস্তা করে জেলে পাঠাতে চায় সরকার। এ সরকার গুণী মানুষকেও সম্মান দিতে চায় না।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা