রাজনীতি
আজ জামায়াতের ‘জাতীয় সমাবেশ’

সোহরাওয়ার্দীতে মিছিল নিয়ে যাচ্ছেন নেতা–কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ‘জাতীয় সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতা–কর্মীরা। মিছিলে ‘সমাবেশ সফল’ হোক বলে স্লোগান দিচ্ছেন তাঁরা। মেট্রোরেলেও জামায়াতের নেতা–কর্মীদের ভিড় রয়েছে।

জামায়াতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তাঁরাও বক্তব্য দেবেন।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি।

জামায়াত জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা