সংগৃহিত
লাইফস্টাইল

প্রিয় পুরুষের কাছে নারীর চাওয়া

লাইফস্টাইল ডেস্ক: প্রিয় মানুষটির কাছে নারী কি চায়? বিষয়টি নিয়ে অনেক কথা বলা সম্ভব। আবার সবার চাওয়ার ধরনও এক নয়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো অধিকাংশ নারীই তার প্রিয় মানুষটির কাছে প্রত্যাশা করেন। এই প্রত্যাশা থাকাটাও স্বাভাবিক। কারণ ভালোবাসার সম্পর্ক তখনই প্রাণ পায় যখন নিজের চাওয়াগুলোর পূর্ণতা মেলে তার মধ্য থেকে।

নারী তার প্রিয় মানুষটির কাছ থেকে কী চায়, চলুন জেনে নেয়া যাক-

১) মনোযোগী শ্রোতা:

নারী একজন মনোযোগী শ্রোতা চায়। নিজের কথাগুলো প্রিয় মানুষটির সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়। সে চায়, প্রিয় মানুষটি তার ছোট ছোট কথাগুলোও মন দিয়ে শুনুক, তাকে অনুভব করুক। তার চিন্তাভাবনা, মতামত এবং আবেগ যেন প্রিয় মানুষটির কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটিই সে চায়।

২) সম্মান:

একজন নারী সিইও হোক কিংবা গৃহিনী, প্রতিটি ক্ষেত্রেই তার অবদান মূল্যবান। নারীর প্রথমে নিজেকে সম্মান করতে হবে এবং তার সঙ্গী, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদেরও এটি করতে হবে। একজন নারী এটুকুই চায়। প্রাপ্য সম্মানটুকু দিলে তা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে।

৩) প্রশংসা:

প্রশংসা সবাই চায়। এক্ষেত্রে নারীও ব্যতিক্রম নয়। খেয়াল করে দেখবেন, একজন নারী কিন্তু অনেক কাজই করে, যেগুলো করতে সে কোনোভাবেই বাধ্য নয়। তবু নিজের সময় খরচ করে সেগুলো করে থাকে। বিনিময়ে হয়তো তারা একটি ধন্যবাদও পায় না সব সময়। কিন্তু নারী চায় তার প্রশংসা করুক। বিশেষ করে প্রিয় মানুষটির মুখ থেকে প্রশংসা শুনলে সে কাজে আরও বেশি স্পৃহা খুঁজে পায়।

৪) মানসিক নিরাপত্তা:

নারী মানসিক নিরাপত্তা খোঁজে তার প্রিয় মানুষটির কাছে। যার কাছে মানসিকভাবে নিরাপদ নয়, তাকে সে ভালোবাসতে পারে না। নিজের দুর্বলতাটুকু প্রিয়জনের সান্নিধ্যে পূরণ করতে চায়। তাই ভালোবাসার সম্পর্কে নারীকে মানসিক নিরাপত্তা দিন। এতে আপনাদের সম্পর্ক আরও বেশি আস্থাপূর্ণ হবে।

৫) সমর্থন:

যেকোনো কাজে সঙ্গীর সমর্থন পেলে তা নারীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আরও বেশি সাহায্য করে। তাই তাকে সমর্থন দিন। অনৈতিক নয় এমন যেকোনো কাজে তাকে সমর্থন দিতে পারেন। এতে সে আপনার ওপর আরও বেশি নির্ভর করতে শিখবে। এভাবেই গড়ে উঠবে একটি দৃঢ় সম্পর্ক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা