সংগৃহিত
আন্তর্জাতিক

১৭টি রুশ ড্রোন ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উৎক্ষেপণ করা ১৮টি ড্রোনের মধ্যে ১৭টি ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ করা ওই ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, পৃথক পৃথক চারটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের ১৮টি ড্রোনের মধ্যে ১৭টিই ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রাশিয়ার হামলার কারণে খমেলনিটস্কি অঞ্চলে একটি অবকাঠামোতে আগুন লেগেছে। সেখানে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

গভর্নর আরো জানিয়েছেন, জরুরি পরিষেবাগুলো গতকাল বৃহস্পতিবার সকালে আগুন নেভাতে কাজ করেছে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলার জন্য দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। তবে এ হামলায়ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা