সংগৃহিত
আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : চেক প্রজাতন্ত্রে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাজধানী প্রাগের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে চেক শহর পারডুবিসে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় গত বুধবার রাত ১১ টার দিকে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। কর্মকর্তারা জানায়, যাত্রীবাহী ট্রেনটি ৩০০ জনেরও বেশি যাত্রী ছিল। ট্রেনটি প্রাগ থেকে স্লোভাকিয়ার সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনীয় শহর চপের দিকে যাচ্ছিল এবং এতে অনেক বিদেশি নাগরিকও ছিলেন। আহত ২৪ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

চেক টেলিভিশন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, পণ্যবাহী ট্রেনটি শিল্প রাসায়নিক ‘ক্যালসিয়াম কার্বাইড’ বহন করছিল। প্রথম দুটি ওয়াগন খালি ছিল, তাই ক্ষতি হয়নি বা শিল্প রাসায়নিক ছড়িয়ে পড়েনি। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এই দুর্ঘটনাকে মহা বিপর্যয় হিসেবে বর্ণনা করে শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-লিখেছেন, ‘আমরা সবাই নিহত ও আহতদের পাশে আছি।’ দুর্ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ও জরুরি পরিষেবা ইউনিট পাঠানো হয়েছে এবং যাত্রীদের সরিয়ে নিতে সাহায্য করছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্তত একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এবং পৃথক আরো একটি ছবিতে দেখা গেছে, ট্রেন দুটির সামনের অংশ সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গেছে।

প্রাগ, ব্রনো ও অস্ট্রাভা এর ছোট শহরগুলোর মধ্যে দুর্ঘটনার পর পরিষেবা কয়েক ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল। সূত্র : আলজাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা