সংগৃহিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আসন্ন কুচকাওয়াজকে সামনে রেখে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টার সামরিক মহড়া চালানোর সময় মাঝ-আকাশে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য সামরিক মহড়া চলাকালীন মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দশ জন নিহত হয়েছেন।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ফুটেজে মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে ও বিধ্বস্ত হতে দেখা যায়।

বিবিসি বলছে, মালয়েশিয়ার লুমুত শহরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই ঘটনাটি ঘটে। দেশটির এই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। এদিকে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর আরোহীদের সবাই নিহত হয়েছে এবং কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, ‘সকল নিহতকে ঘটনাস্থলেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে লুমুত শহরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এতে আরও বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে। হেলিকপ্টার দুটির মধ্যে একটি ছিল এইচওএম এম৫০৩-৩ মডেলের। এটিতে সাতজন আরোহী ছিলেন এবং এটি রানিং ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে। আর অন্যটি ছিল ফেনেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টার। এটিতে তিনজন আরোহী ছিলেন এবং এটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।

প্রসঙ্গত, গত মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। সেসময় পাইলট, কো-পাইলট এবং আরোহী দুই যাত্রীকে জেলেরা উদ্ধার করেছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা