সংগৃহিত
আন্তর্জাতিক

স্কুল শিক্ষার্থীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইউক্রেনের স্কুলগুলোতে ইন্টারেক্টিভ সফ্টওয়্যার ব্যবহার করে রাইফেল এবং পিস্তল থেকে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রায় দুই বছরের আক্রমণ কীভাবে স্কুলজীবনকে প্রভাবিত করেছে এর মাধ্যমে সেই ইঙ্গিত দিচ্ছে।

যুদ্ধের কারণে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুলের স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাওয়ায় অনলাইনে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। এই সময়ে কর্মকর্তারা যুদ্ধকালীন পাঠ্যক্রম চালু করছে, যার মধ্যে গুলি চালানোর মহড়া এবং ড্রোন পাইলটিং রয়েছে।

পশ্চিম ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের গভর্নর স্বিতলানা ওনিশচুক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘প্রাইকারপাট্টিয়া হাই স্কুলের ছাত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা ক্লাসে নিরাপদ ইন্টারেক্টিভ ব্যবস্থায় শুটিং শিখবে।’

তিনি জানান, পশ্চিম অঞ্চলের তিন ডজন স্কুলে প্রশিক্ষণ চালু করা হবে। এই প্রশিক্ষণটি ‘সামরিক এবং দেশপ্রেমিক শিক্ষা সম্পর্কিত দক্ষতা উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা