আন্তর্জাতিক
স্বাস্থ্য সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে মাংসখেকো ব্যাকটেরিয়ায় মৃত্যু ১২

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিরল ও ভয়ঙ্কর এক ব্যাকটেরিয়ার আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। রোগের প্রতিরোধে দেশজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্য সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন। ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদন মতে, বিরল ওই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। এই ব্যাকটেরিয়াকে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়াও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের উষ্ণ ও লোনা পানিতে এটি পাওয়া গেছে। উপকূল থেকে আহরিত সীফুডেও এর অস্তিত্ব পাওয়া যায়। সাধারণত পানিতে গোসল করতে নামলে এর সংক্রমণ ঘটে।

বিশ্লেষকরা বলছেন, কারও শরীরে ক্ষত থাকলে এবং তিনি যদি পানিতে নামেন, তাহলে খুব সহজেই আক্রান্ত হতে পারেন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থার তথ্য মতে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর অন্তত ৮০ হাজার মানুষ এই ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন। এর মধ্যে প্রায় ১০০ জনের মৃত্যু হয়।

ইউএসএ টুডের প্রতিবেদন মতে, চলতি বছর এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এক ডজন মানুষ মারা গেছে। এই ব্যাকটেরিয়া ত্বকে একটা ক্ষত তৈরি করে।

কখনও ফুলে গিয়ে ফুসকুড়ি ধরনের কিছু হয়। যা থেকে পরে আলসারও তৈরি হতে পারে। এতে আক্রান্ত হলে প্রবল জ্বর আসে। ডায়ারিয়া, পেটে ব্যথা ও বমি হয়। আক্রান্ত হলে প্রচণ্ড কষ্ট পেতে হয় রোগীকে।

গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় ভিব্রিও ভালনিকাসের প্রকোপ বাড়ছে। যেমনটা বলছেন ফ্রোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির হার্বার ব্রাঞ্চ ওসানোগ্রাফিক ইনস্টিটিউটের গবেষক গ্যাবি বারবারিত। তিনি বলেন, ‘সাগরের পানি যতই উষ্ণ হয়, এই ব্যাকটেরিয়া তত দ্রুত বংশবৃদ্ধি করে।’

জার্নাল ন্যাচার পোর্টফোলিও’র এক গবেষণা প্রতিবেদন মতে, ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০ বছরে ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ার সংক্রমণ ৮ গুণ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই ব্যাকটেরিয়ায় একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এতে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা