সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর এর কাছাকাছি একটি গর্ত থেকে ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (৪ ডিসেম্বর) ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছোট আরও একটি অগ্ন্যুৎপাতের কারণে এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মারাপি আগ্নেয়গিরিতে যখন অগ্ন্যুৎপাত ঘটে, তখন সেখানে ৭৫ জন পর্বতারোহী অবস্থান করছিলেন। বেশিরভাগ আরোহীকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

বিবিসি বলছে, গতকাল অগ্ন্যৎপাতের পর প্রায় ৩ কিলোমিটার (৯৮০০ ফুট) পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। ঐ এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পাশাপাশি সেখানকার বাসিন্দাদের আগ্নেয়গিরির ৩ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।

পেডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, আগ্নেয়গিরির কাছ থেকে যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে, তারা দূর্বল হয়ে পড়েছেন এবং কিছুটা দগ্ধ হয়েছেন।

সোমবার সকালে ৪৯ জন আরোহীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে অধিকাংশই দগ্ধ হয়েছেন।

ওয়েস্ট ডিজেস্টার মিটিগেশন এজেন্সির প্রধান রুডি রিনাল্ডি জানান, অনেকেই দগ্ধ হয়েছেন। কারণ সেখানে খুব তাপ ছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাউন্ট মারাপি ইন্দোনেশিয়ার ১২৭ টি সক্রিয় আগ্নেয়গিরির একটি। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা