ছবি: সংগৃহীত
পরিবেশ

বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াস মারা গেছে

নিউজ ডেস্ক

বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল ক্যাসিয়াস। বন্দি সেই কুমিরটি মারা গেছে।

শনিবার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হয়, কুমিরটির বয়স ১১০ বছরের বেশি। এটি প্রায় ১৮ ফুট লম্বা।
ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। ক্যাসিয়াস ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল।

গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট ৩ ইঞ্চি।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট ফেসবুকে এ নিয়ে জানায়, ক্যাসিয়াসের ওজন এক টনেরও বেশি। গত ১৫ অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।
সংস্থাটির একটি পোস্ট অনুসারে, কুমিরটির অনেক বয়স হয়েছিল এবং বন্য কুমির সাধারণত যত দিন বাঁচে তার থেকে বেশি বছর সে পার করে ফেলেছিল।

সংস্থাটির সংশ্লিষ্টরা জানান, ক্যাসিয়াসকে তাদের খুব মনে পড়বে, কিন্তু তাদের ভালোবাসা ও তার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল থাকবে।
জানা গেছে, প্রতিবেশী উত্তর অঞ্চল থেকে নিয়ে আসার পর ১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা