পরিবেশ

কবে আসবে শীত, কেমন হতে পারে?

“শীত মনে হয় না এবার আসবে, এলে অনেক আগেই এসে যেত”-এরকম হতাশার কথাকে দূরে রেখে আমাদের সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, কবে আসবে শীত। আবহাওয়া অফিস বলছে, সব মিলিয়ে আর কিছুদিন পরেই হয়ত টের পাওয়া যেতে পারে শীতের আগমনি বার্তা। দেশের কোনো কোনো অঞ্চলে রাত বা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে।

প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। ঘূর্ণিঝড়ের প্রভাবের সময় কিছুটা শীত অনুভব হলেও এর পরপর আবার শুরু হয় গরম। আবহাওয়ার এই হেরফের কেবল বাংলাদেশে নয়। সারা পৃথিবীই এবছর আবহাওয়ার এই দ্বিমুখী আচরণ দেখেছে। বন্য হয়েছে মরুভূমিতেও।

এবার গ্রীষ্মকালে গরম ছিল প্রচুর। এক্সট্রিম ওয়েদারের যে ট্রেন্ড চলছে, এবছর আশঙ্কা করা হচ্ছে শীতের পরিমাণও অনেক বেশি থাকবে। কোল্ড ওয়েভের সম্ভাবনা রয়েছে।

শীতকালে দুরকম মানুষ দেখা যায়। কেউবা গুটি মেরে এক কাপ চা নিয়ে মিষ্টি রোদে চা খেতে ভালোবাসেন কেউবা কম্বল ছেড়ে উঠতে চান না। আনন্দ-বেদনা মিশ্রিত এই ঋতুটি দরজায় কড়া নাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যেহেতু এ বছর বৃষ্টিপাত বেশি হয়েছে সুতরাং জানুয়ারির দিকে বেশি শীত পড়বে। তবে এবার তুলনামূলকভাবে শীত হবে কম।

শীতকাল মানেই দুর্ভোগ বাংলাদেশের দরিদ্র লোকের। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে যোগ দিতে দুর্ভোগে পড়ে খেটে খাওয়া মানুষ। বেশি কষ্টে পড়ে শিশু, নারী, প্রতিবন্ধী ও বয়স্করা। দেশের প্রান্তিক পর্যায়ে এখনই কিছুটা শীতের আমেজ তৈরি হয়ে গেছে। রাতে বা ভোরের দিকে দেশের কোথাও কোথাও কিছুটা কুয়াশাচ্ছন্ন ভাবও দেখা যায়। তবে কুয়াশা না বলে এটাকে ধোঁয়াশা বলাই ভালো। এই সময়ের জন্য এটা স্বাভাবিক ঘটনা।

বর্তমানে বাংলাদেশে আবহাওয়ার খুবই বিরূপ পরিস্থিতি বিরাজ করছে। প্রাকৃতিক দুর্যোগগুলো ঘন ঘন আসছে। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। অল্প সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। সম্প্রতি হাওরাঞ্চল বিশেষ করে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে যে বন্যা হয়েছে এগুলো খুব অল্প সময়েই হয়েছে, যেটা আকস্মিক বন্যা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে।

ফলে একের পর এক হিটওয়েভ, কোল্ড ওয়েভ ভারী বৃষ্টিপাত, সাগরে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা হচ্ছে। এগুলো সবই কাঙ্ক্ষিত। কোনোটি খুব বেশি অনাকাঙ্ক্ষিত নয়। এসব আভাস আগে থেকে জানা ছিল।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা