সংগৃহীত
বিনোদন

অভিষেকের জন্মদিনে কী বার্তা দিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ গুঞ্জন এই থামে আবার ডানা মেলতে শরু করে। সেই গুঞ্জনের মাঝে মেয়ের জন্মদিনে বাবা অভিষেকের উপস্থিতি নেটিজেনদের মনে স্বস্তি দিয়েছিল। আবারও ইতিবাচক খবর, অভিষেকের জন্মদিনে শীতল বার্তা নিয়ে এলেন ঐশ্বরিয়া।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। জমকালো আয়োজন না থাকলেও স্ত্রী ঠিকই মনে করিয়ে দিলেন বিশেষ বার্তা দিয়ে।

তবে সেদিন সকাল থেকে চুপ ছিলেন ঐশ্বরিয়া। সামাজিক মাধ্যমে দেখা যায়নি তার কোনো পোস্ট। তবে সন্ধ্যা পেরিয়ে যেতেই সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক সুন্দরী দিলেন স্বামী অভিষেকের জন্য মিষ্টি বার্তা।

বিশেষ দিনে ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন। সাদাকালো সেই ছবিতে দেখা যাচ্ছে, খেলনা গাড়ির ওপর বসে আছেন অমিতাভপুত্র।

সেই ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। সুস্বাস্থ্য, ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ভালো থেকো তুমি।
ঐশ্বরিয়ার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন স্পষ্ট জানিয়ে দিলেন ঐশ্বরিয়া।

এদিকে গত নভেম্বর মাসে স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাননি অভিষেক বচ্চন। তবে সে সময় তার সিনেমার প্রচারে গিয়ে ঐশ্বরিয়ার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। এরপর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আরাধ্য রায় বচ্চন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা