সংগৃহীত
বিনোদন

ঐশ্বরিয়া আমার ছেলের বউ, মেয়ে নয়: জয়া

বিনোদন ডেস্ক

বচ্চন পরিবার নিয়ে ভক্তদের আলোচনা-সমালোচনার শেষ নেই। গত বছর অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে নানা আলোচনা ছিল তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে অনেক কথা হয়েছে। এবার ঐশ্বরিয়ার শাশুড়ির একটি মন্তব্য নিয়ে আবারো সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় চলছে।

বলিউড ইন্ডাস্ট্রিতে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। এ ছাড়া বদমেজাজি বলেও তাকে জানেন অনেকেই। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে তিনি বলেছিলেন— 'ঐশ্বরিয়া শুধু আমার ছেলের বউ, কিন্তু নিজের মেয়ে নয়।' সেটিই আবার নতুন করে ভাইরাল হয়েছে, যা সমালোচনার জন্ম দিয়েছে।

সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর?— এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বউমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।

এই মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ল। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে এক নেটিজেন লিখেছেন— বউমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত? আরেক নেটিজেন লিখেছেন— এত বছর একসঙ্গে থেকেও এই দূরত্ব! খুবই হতাশাজনক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা