সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

বিনোদন ডেস্ক

আরো একবার গভীর অন্ধকারে পথে পপ তারকা জাস্টিন বিবার। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই ছবি দেখে ভক্তরাও আঁতকে উঠেছেন।

যেখানে কঙ্কালসার চেহারা, ভেঙে যাওয়া গাল, আর শূন্য চোখের দৃষ্টিতে দেখা যায় জনপ্রিয় এ তারকাকে। ভক্তদের কাছে স্পষ্ট যে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি।

বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার।

সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে।

হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।

গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন তিনি। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।

এদিকে বিবার-হেইলির সম্পর্কের সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যদিও এই দুই তারকা এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা