সংগৃহীত
বিনোদন

জোকস বলব না আর, মানুষ বিরক্ত হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক

গত সোমবার রাতে তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনে ঘোষণা করা হয় চলতি বছরে আসন্ন সিরিজ ও ছবির নাম। আর দেখানো হয় সিরিজ ও ছবির টিজার।

এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স। কে ছিলেন না এ অনুষ্ঠানে— জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন, কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ অহলাওয়াত, ভেঙ্কটেশ, রানা দজ্ঞুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, বাণী কাপুর, শেফালি শাহ, দিব্যেন্দু, ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী, পুলকিত সম্রাট, কীর্তি সুরেশ, খুশি কাপুরসহ আরো অনেক তারকার আগমনে এই রাত হয়ে উঠেছিল বিশেষ।

নেটফ্লিক্স এ বছর আনছে রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরো নানা স্বাদের ছবি ও সিরিজ। এ বছর নেটফ্লিক্সের আঙিনায় অভিষেক হতে চলেছে বলিউডের দুই তারকা-পুত্রের। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম ‘নাদানিয়াঁ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আসতে চলেছেন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে রোমান্সে মাততে দেখা যাবে শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে।

নেটফ্লিক্সের রাতকে আরো উষ্ণ করে তুলেছিল ইব্রাহিম ও খুশির জুটি। ‘নাদানিয়াঁ’ ছবির গান ‘ইশক মে’-এর সঙ্গে তাদের রোমান্টিক নাচ; সমাগতদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

সব ছাপিয়ে এই আসরের শেষরাত আরো উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগমনে। শাহরুখ-পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল। কিং খান নিজে এই রাতে ছেলে আরিয়ানের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তবে পর্দায় নয়, পর্দার পেছনে দেখা যাবে এই তারকা-পুত্রকে। পরিচালক হিসেবে অভিনয়জগতে আসতে চলেছেন আরিয়ান। ছেলের অভিষেক ঘিরে রীতিমতো উত্তেজিত কিং খান। শুধু পরিচালক হিসেবে নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান। নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান। আরিয়ান পরিচালিত সিরিজের নাম ‘দ্য বাডস অব বলিউড’।

নেটফ্লিক্সের মঞ্চে শাহরুখ হাজির থাকলেও আরিয়ান আসেননি। বরাবরের মতো হাসি, গল্পে, খুনসুটিতে নেটফ্লিক্সের শেষরাত মাতিয়ে রেখেছিলেন কিং খান। আরিয়ানের এই সিরিজ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি। পর্বগুলো দারুণ মজার। আর কোনো কিছু যখন মজার হয়, আমার তখন উপভোগ্য লাগে। আসলে লজ্জার কথা কী বলব, আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে এটা দিয়েছি। যাহ, এখন তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।’

এই বলিউড সুপারস্টার আরো বলেছেন, ‘এই শোর জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। হিন্দি সিনেমা, কলেজ, হোস্টেল থেকে যা কিছু ও শিখেছে, তার সব মিলিয়ে মিশিয়ে এই শো বানিয়েছে। মুম্বাই শহরে মানুষ যখন প্রথম আসে, তখন তার সঙ্গে কী কী ঘটে, তা এই সিরিজে দেখানো হয়েছে।’

শাহরুখ এদিন উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ হয়ে অনুরোধের সুরে বলেন, ‘আমার শুধু একটি প্রার্থনা, অনুরোধ আর প্রত্যাশা, আমার ছেলে পরিচালনার জগতে প্রথম পা রাখতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার পথে, এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ যদি ওদের দেয়, তাহলেও অনেক বেশি। অনুগ্রহ করে আমার সন্তানদের ভালোবাসা দেবেন।’

আরিয়ান পরিচালিত এই মজার সিরিজে শাহরুখকে প্রযোজক হিসেবে দেখা যাবে কিনা, সঞ্চালক মনীশ পাল জানতে চাইলে সুপারস্টার বাদশাহি আন্দাজে বলেন, ‘ভাই রে, আমি নামমাত্র প্রযোজক। আমি প্রযোজক, পরিচালক, লেখক নই। আমি শুধু এক তারকা।’

‘দ্য বাডস অব বলিউড’-এ যারা অভিনয় করেছেন, শাহরুখ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি শুধু আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই সিরিজে অভিনয় করেছেন। তারা প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আমি তাদের এই সিরিজে কাজ করার কথা বলিনি। আরিয়ানের প্রতি ভালোবাসার টানে তারা এই সিরিজে অভিনয় করেছেন।’

আরিয়ান পরিচালিত এই সিরিজের একঝলক অনুষ্ঠানে দেখানো হয়েছিল। টিজারে দেখা যায় যে আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করছেন। আর বাবার অভিনয় কিছুতেই মনঃপূত হচ্ছে না ছেলের। তাই বারবার আরিয়ান ‘কাট’ ‘কাট’ বলে যাচ্ছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা