বিনোদন

নগ্ন পোশাকে গ্র্যামিতে কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে যে মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট আসবেন, এটা অপ্রত্যাশিতও ছিল। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসেছিল এ আসর। সেখানে ৪৭ বছর বয়সি কানইয়ে লালগালিচায় হাজির হন স্ত্রী বিয়াঙ্কা সেনসরির সঙ্গে।

গ্র্যামির আসরে কানইয়ে শেষবার এসেছিলেন ৬ বছর আগে, মঞ্চে উঠেছিলেন ‘অনলি ওয়ান’ গানটি গাওয়ার জন্য। সেটা তিনি লিখেছিলেন মেয়ে নর্থ ও প্রয়াত মা ডোন্ডার জন্য।

তবে বিরতি দিয়ে উপস্থিতির কারণে নয়, কানইয়ে এখন আলোচিত স্ত্রী বিয়াঙ্কার পোশাকের কারণে। ঘটনার শেষ এখানেই নয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই গুঞ্জন ওঠে, পোশাকের কারণে এই দম্পতিকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।

তবে সব জল্পনাকল্পনার শেষে দেখা গেল, তেমন কিছু হয়নি। বরং লালগালিচায় ছবি তোলার পর গাড়িতে উঠে চলে যান নিজেরাই, স্বেচ্ছায়। পুলিশ ও গ্র্যামির নিরাপত্তাকর্মীরা তাদের বের করে দেননি।

৪৭ বছর বয়সি কানইয়ে ও তার ৩০ বছর বয়সি স্ত্রী বিয়াঙ্কা দুজনেই প্রথমে পরে এসেছিলেন কালো রঙের পোশাক। ওয়েস্টের গায়ে ছিল কালো প্যান্ট আর টি-শার্ট। বিয়াঙ্কা পরেছিলেন কালো রঙের পশমের একটি ওভারকোট। লালগালিচায় তিনি সেটি খুলে ফেলেন। কোনো রকম অন্তর্বাস ছাড়াই স্বচ্ছ নুড রঙের ইনার পরেছিলেন। মসৃণ খোঁপা ও মেকআপ ছিল ন্যূনতম। ওয়েস্টকে এবার গ্র্যামিতে সেরা র‍্যাপ গানের জন্য মনোনীত প্রার্থী হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিয়াঙ্কা সেনসরি ছাড়াও ক্রিসি টাইগেন ও উইলো স্মিথও অনেকটা স্বচ্ছ পোশাক পরেছিলেন। ৩৯ বছর বয়সী ক্রিসি টাইগেন লালগালিচায় হাঁটেন ক্রিশ্চিয়ান সিরিয়ানোর স্ট্র্যাপলেস ফিশনেট গাউন পরে। কানে ছিল কালো দুল, আঙুলে কয়েকটি আংটি। লালগালিচায় অন্তর্বাসের ট্রেন্ড সেট করেছেন উইলো স্মিথ।

এবারের গ্র্যামিতে স্মিথ পরেছেন জমকালো বুস্টিয়ার ও ম্যাচিং ব্রিফ, পায়ে ছিল ভার্চাসের প্ল্যাটফর্ম পাম্প ও ম্যাককুইন ব্র্যান্ডের একটা লম্বা টেইলর কাটের জ্যাকেট। আঙুলে ছিল সোনা ও হীরার স্টেটমেন্ট আংটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা