বিনোদন

সাবিনা ইয়াসমীন কখন বাসায় ফিরবেন

বিনোদন প্রতিবেদক

গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তার বাসায় যাওয়ার কথা রয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমীনের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। তিনি বলেন, ‘সাবিনা আপা ঠিকঠাক আছেন। আপাতত কোনো সমস্যা নাই যদি, তারপরও চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। রবিবারই সিদ্ধান্ত হয়েছে, আজ বিকালে তিনি বাসায় ফিরতে পারবেন।’

দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত শুক্রবার গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গানও গেয়েছিলেন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন সেই গান। এর মধ্যে হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শিল্পী।

বনানীর পাঁচ তারকা হোটেল থেকে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। সেই হাসপাতালেই এখন আছেন শিল্পী।

সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমীন ফায়রুজ বাঁধন বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা একটা বোর্ড গঠন করেছেন। সব রিপোর্ট নিয়ে পরীক্ষা–নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন,আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। শারীরিক দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়া এবং ডায়াবেটিস একটু বেশি হয়ে যাওয়ায় মঞ্চে সমস্যা দেখা দিয়েছিল। আম্মু যেকোনো সময় বাসায় ফিরতে পারেন।’

চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে শিল্পীর গাওয়া হবে না, এমনটাই জানিয়েছেন ইয়াসমীন ফায়রুজ বাঁধন।

এইচএসবিসি বাংলাদেশের আয়োজনে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এর পর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা