বিনোদন

১৫ বছর পর সিনেমায় নাঈম

বিনোদন প্রতিবেদক

নাটকের অভিনেতা এফ এস নাঈম। সিনেমায়ও অভিনয় করেছেন। তবে ১৫ বছর আগে। ২০১০ সালে ‘জাগো’ নামে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর কেটে গেছে দেড় দশক। অবশেষে আবারো সিনেমার পর্দায় আসছেন এ অভিনেতা।

চলতি মাসেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জলে জ্বলে তারা’ নামে একটি সিনেমা। এতে অভিনয় করেছেন নাঈম। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

এতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এ সিনেমা প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমার কাছে মনে হয় না দর্শক থেকে বেশি দূরে ছিলাম। কেননা আমি সব শাখায় (নাটক ও ওটিটি কনটেন্ট) কাজ করছি।

তবে প্রেক্ষাগৃহ থেকে একটু দূরে ছিলাম। দীর্ঘদিন পর আবারো আমার সিনেমা মুক্তি পাচ্ছে এটা অবশ্যই আমার জন্য ভিন্ন অনুভূতির। আশা করব, যে কজন মানুষ আমার সিনেমাটি দেখবেন, তারা যেন ভালো-মন্দ যাই লাগুক না কেন সেটা নিয়ে মন্তব্য করেন।’

অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়, এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক সিনেমাপ্রেমী আছেন যারা দেশের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। সেই মানুষগুলোও যদি দেখেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। অনুদান বলেন আর যাই বলেন, কোনো শিল্পী বা নির্মাতা চান না তার সিনেমা খারাপ হোক। আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা