সংগৃহীত
বিনোদন

জমি দখলের অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি

বিনোদন প্রতিবেদক

স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। জানা গেছে, পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দি করেছিলেন চিত্রনায়িকা। তবে জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি।

বাবার জমি একাই ভোগ করতে চান পপি— এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি।
২০১৯ সালে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী পপি। দীর্ঘ ছয় বছর পর পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে এলো স্বামী আদনান উদ্দীন কামাল ও একমাত্র সন্তান আয়াতের সঙ্গে তার ছবি।

বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে কারো সঙ্গে নেই তার কোনো যোগাযোগ। এরই মধ্যে তার মা অভিযোগ তুলেছেন, পপি পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। নানা ইস্যুতে পপি এত দিন চুপ থাকলেও এবার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন।

প্রকাশ্যে না এলেও এক বার্তায় তিনি বলেন, আমার কষ্টার্জিত টাকা দিয়ে চাচা ও বাবার কাছ থেকে ছয় কাঠা জমি কিনেছিলাম। কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি যে ওই জমি নেব, আমার লাগবে! আমার উপার্জনে সারা জীবন চলেছে পুরো পরিবার। ১৯৯৫ সাল থেকে আমিই চালাচ্ছি পরিবার। অথচ তারাই এখন আমার সম্মান নষ্ট করছে।’

এদিকে এ ঘটনায় পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা