বিনোদন

দাদার বায়োপিকে আয়ুষ্মান

বিনোদন ডেস্ক: ‘কলকাতার দাদা’ খ্যাত ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বিনোদন জগতেও সফল। তাই রুপালি পর্দায় জনপ্রিয় এ ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করা হবে বায়োপিক। এ খবর সবার জানা থাকলেও, তাতে নামভূমিকায় কে অভিনয় করবেন, এতদিন সে বিষয়ে ছিল বেশ জল্পনা-কল্পনা।

জানা যায়, বায়োপিকের চিত্রনাট্য সৌরভ গাঙ্গুলী নিজেই লিখেছেন। আপাতত সবচেয়ে বড় রহস্য ছিল পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায়।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার বরাতে জানা যায়, সৌরভের চরিত্রে পর্দায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।

এতদিন এ চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে রণবীর সিং বা রণবীর কাপুরের নাম মিডিয়ার আলোচনায় এসেছে। আলোচনায় ছিল হৃতিক রোশনের নামও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ আয়ুষ্মান খুরানার নাম প্রকাশিত হলো।

নতুন এ সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ শেষ। শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। পর্দায় সফলভাবে নিজেকে তুলে ধরতে এরই মধ্যে কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন আয়ুষ্মান।

এবারই ক্রিকেটারদের নিয়ে বলিউডে বায়োপিক, তথ্যচিত্র কিংবা সিনেমা প্রথম নয়। এর আগে শচীনকে নিয়েও তৈরি হয়েছে তথ্যচিত্র। এমএস ধোনি, মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা, যা বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ভালো ব্যবসা করেছে। পেয়েছে দর্শকপ্রিয়তাও। তাই সৌরভ অনুরাগীরা এবার পর্দায় সৌরভকে দেখার জন্য মুখিয়ে আছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা