ছবি: সংগৃহীত
বিনোদন

উমরাহ করতে মক্কায় গিয়ে হাউহাউ করে কাদঁলেন রাখি

বিনোদন ডেস্ক: বিতর্ক রাখি সাওন্ত জীবনের নিত্যসঙ্গী। তিনি নাকি বিতর্কের পিছু করেন! প্রচারে থাকার জন্য যে কোনও পর্যায়ে নামতে পারেন বলে রাখিকে নিয়ে অভিযোগ তাঁর স্বামীর। গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা।

কিন্তু মাস কয়েকের মধ্যেই স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন রাখি। গার্হস্থ্য হিংসার অভিযোগে হাজতবাস করতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধের অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল। জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে হজে গেলেন রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।

আদিল নাকি তাঁকে বৈবাহিক ধর্ষণ করেছেন, বার বার নাকি স্বামীর বিকৃত কামের শিকার হয়েছেন রাখি। শুধু কি তাই? রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল, অভিযোগ রাখির। যখন স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সেই সময় রাখির সঙ্গ ছাড়েন তাঁর প্রিয় বান্ধবী রাজশ্রী। তিনিও রাখির বিপক্ষে এই মুহূর্তে, বরং আদিলকেই সমর্থন জানিয়েছেন প্রাণের প্রিয় বান্ধবী। মাস কয়েক আগেই মাকে হারিয়েছেন রাখি। স্বামীর সঙ্গ ত্যাগ করেছেন। এখন অনেকটাই একা তিনি।

এমন সময় উমরাহ করতে গেলেন রাখি। জীবনের প্রথম হজ যাত্রা তাঁর। সেখানে গিয়ে হাউহাউ করে কেঁদে ভাসালেন। বিচার চাইলেন আল্লার কাছে। একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানেই দেখা যাচ্ছে পবিত্র ধর্মীয় তীর্থক্ষেত্রে গিয়ে আল্লার কাছে কেঁদে কেঁদে বলছেন, ‘‘আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা নিয়ে এসেছি, আমায় বিচার দিন।’’

রাখির ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। অনেকে বলেছিলেন, সবই লোক দেখানো। এখন বিয়ে ভেঙে গেলেও এখনও রাখি বিভিন্ন জায়গায় বলেন, তিনি আল্লাহর কাছেই প্রার্থনা করেন। এবার হজে গিয়ে তাঁর জীবনের যাবতীয় অশান্তি কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী।

এবি/ওশিন/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা