ছবি: সংগৃহীত
বিনোদন

প্রথমবারের মতন সৌদি মাতালেন জেমস

বিনোদন প্রতিবেদক

সৌদি প্রবাসীদের গান গেয়ে মাতালেন নগরবাউল জেমস। তার গান উপভোগ করতে সৌদির রাজধানী রিয়াদের আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বললেন, এখানে এত মানুষ, দর্শক আছে, রিয়াদে এসে আমি মুগ্ধ’। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে শুক্রবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশ উৎসবে গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসীদের। কনসার্ট শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জেমস বলেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বেঁচে থাকলে আবার নিশ্চয়ই রিয়াদে আসবো’।

সৌদি তরুণ বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, ‘এখানে তারা এসেছেন, বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বার বার আসবো। গ্লোবাল হারমনির আয়োজক, বিশেষ করে মিডিয়া মিনিস্ট্রিকে আমি ধন্যবাদ জানাই’।

এর আগে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে একের পর এক গান গেয়ে মাতান জেমস। তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল মা, আসবার কালে আসলাম একা, দুষ্ট ছেলের দল, বিজলী চলে যেওনা, বেদের মেয়ে জোছনা, সুন্দরীতমা আমার, মীরা বাঈ, পাগলা হাওয়ার তোড়ে, না জানি কোহি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন, তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে।

আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন। জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ উৎসব। সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। শনিবার (২৩ নভেম্বর) এই উৎসব শেষ হবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা