ফাইল ছবি
বিনোদন

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে জয়ার ‘ভূতপরী’ সিনেমা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন সমানতালে। বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া আহসান। নতুন দুই সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে সেখানে অবস্থান করছেন তিনি। ডাবিং শেষে তিনি গোয়ায় যাবেন বলে জানা গেছে।

গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে অভিনেত্রীর ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। প্রদর্শনী প্রসঙ্গে জয়া গণমাধ্যমকে জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে তার ‘ভূতপরী’ সিনেমা। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।

এদিকে একই উৎসবে জয়ার সঙ্গী হচ্ছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে ‌‘প্রিয় মালতী’। এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল, বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরও দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। ‘ডিয়ার মা’ ও ‘ওসিডি’ সিনেমার পোস্টার শুট নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ২০২৫ সালের প্রথম দিকেই মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ‘ডিয়ার মা’ সিনেমাটি আগামী বছর কবে মুক্তি দেওয়া হবে, তা জানা যায়নি। ছবিতে জয়াকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা