সংগৃহীত
বিনোদন

‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার পান তিনি।

চঞ্চল চৌধুরী ‘সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

অভিনেতা আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

সম্প্রতি‘হাওয়া’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।

প্রসঙ্গত, ইতিপূর্বে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা