সংগৃহীত
শিক্ষা
বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন

২৭ ব্যাচের সভাপতি শহীদুল ইসলাম, সম্পাদক ড. শামীম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর ২৭ তম ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. শামীম আহমেদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা-১২১৫ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৩-২৪ সাল ও ২০২৪-২৫ সালের জন্য ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর সভাপতি পদে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস), প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং সাধারণ সম্পাদক পদে ড. শামীম আহমেদ, প্রকল্প পরিচালক, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর (১ম সংশোধিত) প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কে মনোনীত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সভায় উপস্থিত সকল সদস্য অভিবাদন জ্ঞাপন করেন।

নব মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদের ন্যাস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন মর্মে অঙ্গীকারবদ্ধ হন এবং তাদেরকে মনোনীত করার জন্য ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর সকল সম্মানিত সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা