সংগৃহীত
অপরাধ

টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ. ক. ম. আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডিশনাল ডিআইজি বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমান বলেন, ছয়জন নিহতের ঘটনায় শনিবার প্রাইভেটকার যাত্রী নিহত আমেনার বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তখন পালিয়ে যান বাসচালক। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত আট জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা