ছবি-সংগৃহীত
অপরাধ

মা‌টিরাঙ্গায় চোলাই মদসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দেশীয় চোলাই মদসহ মিনি পিকআপ জব্দ ও একজনকে আটক করেছে পু‌লিশ।

শ‌নিবার (২১ অ‌ক্টোবর) রাত সা‌ড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে তল্লাশি চালিয়ে ১১৫২ লিটার চেলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে পু‌লিশ ফোর্স নীল রঙের এক‌টি পিকআপ মাটিরাঙ্গা পৌরসভার সামনে পৌঁছালে গাড়িটি থামানোর জন্য চালককে সংকেত দেয়। তখন গাড়ির চালক গাড়িটি না থা‌মি‌য়ে দ্রুতগতিতে ঢাকা-চট্টগ্রামের অভিমুখে যে‌তে থাকে।

এরপর পিকআপটি মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর গাড়িটিকে আটক করা হয়।

অতঃপর গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের সা‌থে তাৎক্ষনিক পারিপার্শ্বিকতার মিল পাওয়ায় পু‌লিশ গাড়িটির চালক আইয়ুব আলীকে আটক ক‌রে এবং সাথে থাকা অপর ব্যক্তিটি দ্রুত পিকআপ থেকে লাফি‌য়ে পালি‌য়ে যায়।

পু‌লি‌শের জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক জানায়, তার নাম আইয়ুব আলী ও বয়স ৩৫ বছর। পলাতক আসামির নাম আমিন (৪০), পিতা- জহির, সাং-কবরস্থান নতুন মসজিদের পাশে, ৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।

জিজ্ঞাসাবাদে আসামি আরও জানায়, উক্ত মিনি পিকআপটির পেছনের বাড়িতে দেশীয় তৈরি চোলাই মদ রয়েছে।

আটককৃত আইয়ুব আলী (৩৫), পিতা-সুলতান মাহমুদ, মাতা-জাহানারা বেগম, সাং-প্রহর চান্দা, ৭নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে- থানা বাজার, ৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা- দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।

পু‌লিশ পিকআপ তল্লাশী করে গাড়ির পিছনের বাড়িতে রয়েছে-

১) ২৪ টি নীল রংয়ের ছিপিযুক্ত প্লাস্টিকের গ্যালন ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ, যার প্রতি গ্যালনে ৩৫ লিটার সর্বমোট (২৪×৩৫)= ৮৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ।

২) ১৩ টি নীল রংয়ের প্লাস্টিকের পুরাতন ক্যারেট, যার প্রতিটির মধ্যে ২৪ টি মোট (১৩×২৪)=৩১২ টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ। প্রতিটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে ১ লিটার করে ৩১২ টি ব্যাগের মধ্যে ৩১২ (তিনশত বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সর্বমোট (৮৪০+৩১২)=১১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ।

৩) একটি রেজিঃ বিহীন নীল রঙের পুরাতন মিনি পিকআপ, যার ইঞ্জিন নং-অস্পষ্ট, চেচিস নং-অস্পষ্ট, যার অনুমান মূল্য দশ লক্ষ টাকা।

আ‌রও জিজ্ঞাসাবাদে আসামি এবং পলাতকসহ দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে দেশীয় তৈরি চোলাই মদ মিনি পিকআপ গাড়িযোগে চট্টগ্রাম শহরে নিয়ে অজ্ঞাত মানুষের নিকট বিক্রয় করেন বলে স্বীকার করে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর পিপিএম বার ব‌লেন, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। বিধি মোতাবেক যথা সম‌য়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা