সারাদেশ

লক্ষ্মীপুরে ধর্ষণের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশব্যাপী চলমান খুন,ধর্ষণ,ডাকাতির সঠিক বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তার ওপরে গোল বৃত্ত আকৃতি হয়ে বসে পড়েন। যার ফলে উত্তর তেমুহনী থেকে শহরের চকবাজার যাওয়ার সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।তবে রোগীবাহী এম্বুলেন্স গুলো তারা যেতে দেন। এসময় নারী শিক্ষার্থীরা মাথায় লাল-ফিতা বেঁধে স্লোগান দিতে থাকেন। এসময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য জোর দাবি তোলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদে চলতে চান।

শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী গণ-হারে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে। খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট ও আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দ্রুত এসব নিয়ন্ত্রণ না করা হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। অতি শীঘ্রই দেশের আইনশৃঙ্খলা পরিবেশ কঠোর করার জন্য দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা