সারাদেশ

কক্সবাজার বিমান ঘাঁটির কাছে সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য উচ্ছেদচেষ্টাকে কেন্দ্র করে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি করলে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার বিমান ঘাঁটির কাছে পৌরসভার সমিতিপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় একজন নিহত এবং পাঁচ জন চিকিৎসাধীন থাকার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।

সমিতিপাড়ার বাসিন্দারা বলেন, ‘সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্য জায়গায় সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধিদের পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। এ জন্য বেলা ১২টার দিকে সমিতিপাড়ার বাসিন্দা মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইকে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। সে সময় বিমানবাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামতে বললে তাদের মধ্যে তর্ক হয়। পরে জাহেদকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।’

তারা আরও বলেন, ‘সংঘর্ষের একপর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করেন। এতে কমপক্ষে ১০-১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

আইএসপিআর জানিয়েছে, কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা